কেষ্টপুরকে হারিয়ে মোমিনপুর যুব সংঘ চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০১৯
ইং
চুয়াডাঙ্গার মোমিনপুরে মরহুম রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরে মরহুম রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। মোমিনপুর যুব সংঘ ও কেষ্টপুর একাদশ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে। মোমিনপুর যুব সংঘ টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ অভার খেলে ২৭৭ রান সংগ্রহ করে। জবাবে কেষ্টপুর একাদশ নির্ধারিত অভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। খেলায় চ্যাম্পিয়ন হয় মোমিনপুর যুব সংঘ। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মরহুম রাসেলের পিতা সিদ্দিকুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরি জিপু, মোমিনপুর ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার ও জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আসাদুজ্জামান সবুজ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার ও রানার্স আপ দলকে ৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন মাসুদ রানা ও কৃষ্ণ। খেলা পরিচালনায় সহযোগীতায় ছিলেন আক্তার, রাসেল, মিনারুল, চান মিয়া, ফরহাদ, রকি, বিশাল, উজ্জ্বল প্রমুখ।
কমেন্ট বক্স