কানাইডাঙ্গাকে হারিয়ে বিষ্ণুপুর চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০১৯
ইং
দামুড়হুদায় স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কানাইডাঙ্গা বনাম বিষ্ণুপুর একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিষ্ণুপুর একাদশ ২-০ সেটে কানাইডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন শিক্ষক ইব্রাহিম হোসেন ও ব্রাদার আবুবকর। স্কোরার ছিলেন শামিম রেজা। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোমিনুল ইসলাম। খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, প্রভাষক জাফর ইকবাল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ইউসুফ আলী, আবুল হাশেম মেম্বার প্রমুখ।
কমেন্ট বক্স