কুষ্টিয়ায় দুই মাদকব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
কুষ্টিয়ার ইবি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃতরা হলো- কুষ্টিয়া জেলার ইবি থানার বরইটুপি গ্রামের মৃত কামাল সাহার ছেলে রাকিবুল ইসলাম (১৯) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পারকুলা গ্রামের ইসলাম প্রামাণিকের ছেলে টিপু ইসলাম প্রামাণিক (২৭)। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে মাদকব্যবসায়ী রাকিবুলকে মাদকসহ বরইটুপি গ্রাম থেকে আটক করা হয় এবং মাদকব্যবসায়ী টিপু ইসলামকে ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা থেকে মাদকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত দু’জনের নামে মামলা হয়েছে।
কমেন্ট বক্স