সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০১৯ ইং
ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এসকল চোরাচালান উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৪শ’ টাকা। এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত আকন্দবাড়ী গ্রামের পাকা রাস্তার উপর হতে ভারতীয় ৭৮ মিটার পর্দার থান কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৮শ’ টাকা। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের সীমান্তে মেইন পিলার ৮৪/৪-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর নদীরপাড় হতে ১টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান