আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে আলোচনা সভা
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জমি নির্বাচনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনা সভায় রাজনৈতিক নেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দাবি করে বলেন, `যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে। আলমডাঙ্গা উপজেলায় খুব দ্রুত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে আবারো খেলার মাঠের দিকে ঝুঁকবে যুবকেরা` বর্তমানে এই উপজেলা থেকে অনেক বড় বড় খেলোয়ার তৈরি হলেও নির্দিষ্ট মানসম্মত খেলার মাঠ না থাকায় বিভিন্ন খেলা থেকে বিতাড়িত হচ্ছে। একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে আবারো যুব সমাজ খেলার মাঠের দিকে ফিরে আসবে বলে অনেকে মন্তব্য করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সারোয়ার মিঠু, আলমডাঙ্গা গার্লস স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক আহসানুল্লাহ, আলমডাঙ্গা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ক্রীড়া শিক্ষক মহাসিন কামাল, পাইলট সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক মহাম্মদ আলী সিদ্দিক, মেজবাহ উজ্জামান, আখতারুজ্জামান, প্রতাপ কুমার অধিকারী, শারাফত হোসেন, রবিউল ইসলাম, আবু তালেব,আবু হাসান, উপজেলা নির্বাচন অফিসার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা জকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, আব্দুল জব্বার, বিশিষ্ট ক্রীড়াবিদ মুসফিকুর রহমান, সাবেক ক্রিকেটার কাউনাইন, ফুটবল খেলোয়ার সোহাগ আলী প্রমুখ।
কমেন্ট বক্স