প্রথম জন্মদিনে নিশান্ত...
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৯
ইং
এই দিনটা আসে যেন বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি আমরা তোমায় ঘিরে। সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন , প্রতিটি আশা তোমার পূরণ। বেঁচে থাকো হাজার বছর। এ ভাবেই সবার ¯েœহ, ভালোবাসা, দোয়া আর আর্শীবাদ দিয়ে উদযাপন করা হলো হেমন্ত-হৈমন্তির একমাত্র পুত্র নিশান্ত কুমার সিংহ রায়ের প্রথম জন্মবার্ষিকী। বাবা-মায়ের সঙ্গে মোমবাতি নিভিয়ে ছোট্ট হাতে বিশাল একটি কেকও কাটতে হয় তাকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের পশ্চিম কোর্টপাড়াস্থ জগৎ নিবাসে ঘরোয়া পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশান্ত’র ঠাকুরমা ইলা সিংহ রায়, দিদিমা পূর্ণিমা রাণী সিংহ, জেঠামশাই শ্রী জয়ন্ত কুমার সিংহ রায়, জেঠিমা অর্চনা সিংহ রায়, কাকু পলাশ কুমার সাহা, সুমন পারভেজ খান, সেলিমুল হাবীব সেলিম, মাবুদ সরকার, সাংবাদিক হুসাইন মালিক, এসএম শাফায়েত, রিগ্যান খান প্রমুখ।
উল্লেখ্য, নিশান্ত’র পিতা হেমন্ত কুমার সিংহ রায় দৈনিক সময়ের সমীকরণ’র সহ-সম্পাদক এবং সাবেক ব্যাংক কর্মকর্তা।
কমেন্ট বক্স