অধ্যক্ষ হামিদুল হক মুন্সী কাদামাটি সাহিত্য পদকের জন্য মনোনীত
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষাবিদ, লেখক, গবেষক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হামিদুল হক মুন্সী কাদামাটি সাহিত্য পদকের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১২ এপ্রিল ঝিকরগাছা সাহিত্য পরিষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পদক প্রদান করা হবে। মেজর জেনারেল (অবঃ) ডা. অধ্যাপক নাসির উদ্দিন এমপি প্রধান অতিথি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালসহ আরো অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। চুয়াডাঙ্গার অন্যতম কৃতি ব্যক্তিত্ব, বহু গ্রন্থের রচয়িতা, বাংলা একাডেমির আজীবন সদস্য, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল হক মুন্সী চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের সন্তান। তিনি পিতা হাজী লুৎফল হক মুন্সী একজন ব্যবসায়ী এবং মাতা মিসেস হামিদা খাতুনের জৈষ্ঠ পুত্র। তিনি ইতোপূর্বে বিভিন্নক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রায় তিন ডজন পদক, সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।
কমেন্ট বক্স