সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কাব স্কাউট বেসিক কোর্সের সমাপনী

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৯ ইং
জীবননগরে কাব স্কাউট বেসিক কোর্সের সমাপনী
জীবননগর অফিস: জীবননগরে ৩৬৮তম কাব স্কাউট বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার সময় দৌলৎগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ সমাপনী অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রশিদুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, শিক্ষক সুলতান আহম্মেদ, সাংবাদিক মুন্সী খোকন, জহিরুল ইসলাম, মাজেদুর রহমান লিটন, ফয়সাল খবির, মিঠুন মাহমুদ, শিক্ষক তকারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিক্ষক আব্দুল মোমিন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান