সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০১৯
ইং
বারাদীতে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা
প্রতিবেদক, বারাদী:
সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারনের মধ্য দিয়ে মেহেরপুর সদরের বারাদীতে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা। গতকাল বুধবার বিকাল ৪টায় বারাদী পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন। বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম লিটন, বারাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য মুরশিদ কুলি ম্যাগা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিুকর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদ ইকবাল রিংকু।
মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা বলেন- মাদক কারবারী দেশ ও জাতির শত্রু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে ও মেহেরপুর জেলাকে মাদক মুক্ত করতে তাদের কোন ছাড় দেয়া হবে না। তাদের ব্যাপারে কোন প্রকার সুপারিশ না করার অনুরোধ জানান। বক্তারা আরো বলেন- বাল্যবিবাহ ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ রোধে গণসচেতনতা গড়ে তোলার আহবান জানান। তাছাড়া স্কুলগামী মেয়েদের উক্তত্যকারী বখাটেদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম, যুবলীগ নেতা রোকন, সাইদুর, হাবিবুর রহমান খোকন, আবু জাফর লিটন, ইসরাইল, মোতাকাব্বের, রুহুল আমিন, সোহেল রানা, সালাউদ্দীন, ফিট্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স