শ্বশুর বাড়ি দখলকে কেন্দ্র করে মারামারি
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হারদী গ্রামে ঘর জামাই থাকায় বড় বোন জামাইয়ের হাতে ছোট বোন জামাইকে মারধর করা অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল বুধবার রাত ৮টার দিকে ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের নিকবার হোসেনের মেয়ে জেসমিন খাতুন ও টাঙ্গাইল ছলখোলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ফজলুর সাথে দেড় বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে জেসমিন তার বাবার বাড়ি হারদীতে বসবাস করে আসছিলো। ইতোপূর্বে জেসমিনের বড় বোন রুপা ও তার স্বামী ইউসুফ আলী ঘর জামাই হিসাবে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে। জেসমিনের বাবা নেকবার হোসেন গত কয়েক মাস ধরে স্ট্রোকে আক্রান্ত হওয়ায় বাড়িতে অভাব সৃষ্টি হয়। অল্প জায়গার মধ্যে দুই বোনের বসবাস অযোগ্য হওয়ায় সকা-সন্ধ্যা বাধে গোলোযোগ। এরই সূত্র ধরে গতকাল বুধবার সন্ধ্যায় দুইবোনের মধ্যে তর্ক বিতর্কের কারণে জেসমিনের বড় বোন রুপা ও তার স্বামী ইউসুফ তাদের মারধর করে। এই ঘটনায় জেসমিন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে।
কমেন্ট বক্স