সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাঝেরপাড়ার শমসের আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাঝেরপাড়ার শমসের আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাঝেরপাড়ার শমসের (৪৫) নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মাঝেরপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সদর থানা পুলিশ জানতে পারে, মাঝেরপাড়ায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত মফিজ উদ্দীনকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশি করে ৭০ গ্রাম গ্রাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান