রোগী ও জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি!
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে অবৈধ দোকান-পাট
প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গা উপজেলার জেহালার মুন্সিগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান। গেটের পাশে দোকানগুলো গড়ে ওঠার কারণে প্রতিনিয়ত রোগী ও জনসাধারণের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপস্বাস্থ্য কেন্দ্রের গেটেরে পাশে ও সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ আলমসাধু, ইজিবাইক পার্কিং করে। এতে হাসপাতালের ভেতর রোগীর আসা যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মুন্সিগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শেখ লতিফুর রহমান জানান, গেটের সামনে ও প্রাচীরের সাথে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকান গড়ে তুলেছে। দোকানগুলোর কারণে সাধারণ রোগীর সেবা নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য গত বছর অক্টোবরের ৩০ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর বেশ কয়েকটি মিটিংয়ে ওই বিষয়ে আলোচনা করা হয়। তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।
এ বিষয়ে আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান জানান, অবৈধভাবে বসবাসরত দোকন ঘরগুলো বন্ধ করে দেব বলে জানায়। তবে আরও জানান, রাস্তাটি হাইওয়ের দোকানগুলো উচ্ছেদ করতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করতে হবে।
কমেন্ট বক্স