সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকন্দবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশু গুরুত্বর আহত

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৯ ইং
আকন্দবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশু গুরুত্বর আহত
দর্শনা অফিস: আকন্দবাড়িয়ায় ছাদ থেকে পড়ে ২ বছরের শিশু সাইমুন গুরুত্বর আহত হয়েছে। পরিবারের অসাবধনতায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মাঝপাড়ার জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীরের পরিবারের লোকজন ভুট্টা বাছার জন্য ২ বছরের শিশু পুত্রকে নিয়ে নিজ ১ তলা ভবনের ছাদে ওঠে। এরই একপর্যায় পরিবারের লোকজন ছাদে ভুট্টা বাছায় কাজে ব্যস্ত হয়ে পড়লে সকলের অজান্তে তাদের অসাবধনাতায় বাড়ির একতলা ভবনের ছাদ থেকে সাইমুন (২) মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় পরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের লোকজন জানায়, বর্তমানে সাইমুনের অবস্থা গুরুত্বর। অক্সিজিনের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস চলছে তবে এখনো তার জ্ঞান ফেরেনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান