নারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০২-০৪-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় ৩ মাসব্যাপী মোবাইল ও কম্পিউটার সার্ভিসিংয়ে
নিজস্ব প্রতিবেদক:
‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। এজন্য নারীদের শিক্ষা গ্রহনের পাশাপাশি কর্মদক্ষ হয়ে উঠতে হবে। তাহলে তাদের চাকরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের হার কমবে।’ গতকাল সকাল ১০টায় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় ৩ (তিন) মাস মেয়াদী মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল উপরোক্ত কথাগুলো বলেন।
রিসো প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ও বায়োস্কোপ লিমিটেড ঢাকার সহযোগিতায় রিসো চুয়াডাঙ্গাতে এই প্রশিক্ষণটি পরিচালনা করছে। ৩ মাস মেয়াদী মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলার ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ প্রদান করবেন সুমন কুমার বসু ও কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ প্রদান করবেন ইজি কম্পিউটারের স্বত্তাধিকারী মাকসুদুল হাসান মারুফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম।
কমেন্ট বক্স