সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নবনির্বাচিত চেয়ারম্যান এম এ খালেককে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০১৯ ইং
গাংনীতে নবনির্বাচিত চেয়ারম্যান এম এ খালেককে সংবর্ধনা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী বাজার কমিটির উদ্যোগে গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী বাজার কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি আলফাজ উদ্দীন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতা নাজমুল হুদা, শহিদুল ইসলাম ও গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান