সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৯ ইং
মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন
মেহেরপুর অফিস: মেরেহরপুর শহরের হোটেল বাজার এলাকায় মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল ফিতা কেটে ডায়াবেটিস হাসপাতালে উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। পরে হাসপাতালের উপদেষ্টা রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, হাসপাতালের সত্বাধিকার জিএস জুয়েল, হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম রোকানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান মধু প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান