সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল অপকর্মের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৯ ইং
সকল অপকর্মের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে
তিতুদহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণকালে আসাদুল হক বিশ্বাস আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার মাস উপলক্ষে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুল হক ঝন্টুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ছাত্রছাত্রীদের সামনের দিকে এগিয়ে যাবার পিছনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। যার ফলে কোমলমতি মেধাবী শিক্ষর্থীরা ঝরে পড়ছে। এছাড়া মাদকের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষৎও নষ্ঠ হচ্ছে। তাই আগামী প্রজন্মকে উন্নয়নের দাঁড়প্রান্তে পৌছে দিতে বাল্যবিবাহ ও মাদকসহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সদর থানা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ও তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আঃ খালেক, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল আলীম তিতুদহ ও তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ কুমার। শনিবার ও রবিবার অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২০টির বেশি পর্বে অংশগ্রহন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে গতকাল বিকাল ৫টার দিকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান