দর্শনায় রেলগেটের বারপোস্ট পড়ে পথযাত্রী জখম
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনায় রেলগেটের বারপোস্ট মাথায় পড়ে এক পথযাত্রী বৃদ্ধ রক্তাক্ত জখম হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। দর্শনা পুরাতন বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার পথে রেলগেট পার হওয়ার সময় ইউনুস আলী (৭৩) রক্তাক্ত জখম হয় ও তার মেয়েসহ ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ২টার দিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইন ক্রসিং’র সময় গেইটম্যান বারপোস্ট নামাচ্ছিল। এ সময় পুরাতন বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে একটি পাখি ভ্যান দ্রুত গতিতে আসছিল। ভ্যানচালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় তার হাতে আঘাত পায় এবং যাত্রী বৃদ্ধা ইউনুস আলী (৭৩) ও তার মেয়ের মাথায় বারপোস্ট পড়ে ভ্যানের উপর উল্টে পড়েন। এতে করে বৃদ্ধ রক্তাক্ত জখম হয় এবং তার মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং চিকিৎসকের কাছে নিয়ে ক্ষতস্থানে সেলাই করা হয়।
কমেন্ট বক্স