সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিভিন্ন মামলার ৫ আসামী আটক

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৯ ইং
আলমডাঙ্গায় বিভিন্ন মামলার ৫ আসামী আটক
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের সাইদ হোসেনের ছেলে রুবেল হোসেন, একই ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত ইছা মন্ডলের ছেলে আকা মন্ডল, চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত নজির উদ্দীনের ছেলে মহির উদ্দীন মন্ডল, জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের পশুহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জনি, ডাউকি ইউনিয়নের বকশিপুর গ্রামের মৃত ইউসুফ মালিতার ছেলে শহিদুল ইসলামকে কোর্টের গ্রেফতারী পরোয়ানা আদেশ থাকায় গত শুক্রবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান