সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্বর্ণ কারিগর সমিতির নির্বাচন

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৯ ইং
গাংনীতে স্বর্ণ কারিগর সমিতির নির্বাচন
গাংনী অফিস: গাংনী বাজারে স্বর্ণ কারিগর সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আসাদুল হক বাবু ও সাধারণ সম্পাদক পদে শুভ কুমার সরকার নির্বাচিত হয়েছেন। আসাদুল হক বাবু (তার মেশিন) পেয়েছেন ৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুশান্ত বিশ্বাস (গ্যাস ল্যাম্প) পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে শুভ কুমার বিশ্বাস (প্রদীপ) ৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম (কাতারী) ৪৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে জাহাঙ্গীর শেখ (টিকনি হাতুড়ি) ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকাশ কুমার শর্মা (শিয়াড়ি) ৫৩ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জহরুল ইসলাম। রিং সাইজ প্রতীকে তিনি ৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরাধন (হাওয়া মেশিন) ৫৭ ভোট পেয়েছেন। এছাড়াও ক্যাশিয়ার পদে শাহীন, প্রচার সম্পাদক পদে সাইফুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক পদে কল্লোল পাত্র, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, শাহাজান আলী ও শুভ কুমার হালদার বিজয়ী হয়েছেন। গাংনী বাজারের ১৩৮ জন স্বর্ণ কারিগর নিয়ে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। স্বর্ণ কারিগর সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার হাজী হাফিজুর রহমান মানিক ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সুশান্ত কুমার পাত্র দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান