সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিতালিকে হারিয়ে অদম্য স্পোটিং ক্লাব জয়ী

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৯ ইং
মিতালিকে হারিয়ে অদম্য স্পোটিং ক্লাব জয়ী
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের শেষ খেলায় অদম্য স্পেটিং ক্লাব ৬ রানে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে অদম্য স্পোটিং ক্লাব ও মিতালি সংঘ। মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের শেষ খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অদম্য স্পোটিং ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। অদম্য স্পোটিং ক্লাবের পক্ষে তন্ময় ২৪ রান করে। জবাবে মিতালি সংঘ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। খেলায় অদম্য স্পোটিং ক্লাব ৬ রানে জয়ী হয়। অদম্য স্পোটিং ক্লাবের উইকেট রক্ষক ব্যাটসম্যান তন্ময় ২৪ রান ও দুটি ক্যাচ নেওয়ায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন। ম্যান অবদি ম্যাচের পুরস্কার তুলে দেন শাহিন শাহনেওয়াজ রাব্বি, মাহফুজ মামুন ও জিহাদি জুলফিকার টুটুল। টুর্নামেন্ট কমিটির পরিচালকরা মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন আব্দুল মালেক ও ফরজন মিয়া। আগামী ৩১ মার্চ রোববার দুপুরে মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করবে দর্শনা বয়েজ ক্লাব ও সিটি বয়েজ ক্লাব। ২য় সেমিফাইনালে আগামী ১ এপ্রিল সোমবার দুপুরে অংশগ্রহণ করবে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ও সুপার স্টার ক্লাব।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান