সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আমিরপুরে ইজিবাইকের ধাক্কা : শিশু জখম

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গার আমিরপুরে ইজিবাইকের ধাক্কা : শিশু জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আমিরপুরে ইজিবাইকের ধাক্কায় সুমাইয়া (৬) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। পরিবারের সহায়তায় ইজিবাইক চালক শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের গেইটপাড়ার আনারুল ইসলামের কন্যা। জানা যায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তার পাশে খেলা করার সময় একটি ইজিবাইক সুমাইয়াকে ধাক্কা দিলে সুমাইয়া গুরুত্বর জখম হয়। এ সময় সুমাইয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুমাইয়ার আঘাতের ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটির মাথায় গুরুত্বর জখম হয়েছে। মাথার খুলিতেও আঘাত লেগেছে। শিশুটির একটি পা ভেঙ্গে গেছে। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান