সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদক থেকে মুক্তির উপায় খেলাধুলায় মনোযোগী হওয়া

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৯ ইং
মাদক থেকে মুক্তির উপায় খেলাধুলায় মনোযোগী হওয়া
কুতুবপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের পুরস্কার বিতরণকালে টোটন জোয়ার্দ্দার শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুরপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কুতুরপুর স্কুল মাঠে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু পড়ালেখায় নয়, ভালো মানুষ এবং সু-নাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে। মাদক থেকে মুক্তির প্রধান উপায় খেলাধুলায় মনোযোগী হওয়া। শরীর, স্বাস্থ্য, মনকে প্রফুল্ল রাখতে সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। ক্রীড়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনা সম্ভব। মেধাবী শিক্ষার্থীতে আরো দায়িত্বশীল হতে হবে। বিশ্বায়নের যুগে শিক্ষার কোন বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মজিবর রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মহাম্মদ জমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন শান্তি, ১, ২ ও ৩নং ওয়ার্ড সদস্য ছালেকা, ৫নং ওয়ার্ড সদস্য মকলেছুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিব, যুবলীগ নেতা মসলেমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মি ও উৎসুক গ্রামবাসী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান