বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ
- আপলোড তারিখঃ
২৮-০৩-২০১৯
ইং
তিতুদহের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের
আকিমুল ইসলাম:
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মত এবছরও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপির খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রািতযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুর ইসলামের সার্বিক সহোযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আজকের শিশুরা আগামী দিনের দেশ পরিচালক, তারাই একদিন বাংলাদেশকে উন্নতির দিকে ধাবিত করতে সক্ষম হতে পারবে তাদের তীক্ষ্ম মেধা দ্বারা। তিনি এই শিশুদেরকে সঠিক শিক্ষাদানের জন্য শিক্ষকদের আহবান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. মতিন খোকন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ওয়াজেদ আলী, লালা মোহাম্মদ, আওলাদ হোসেন, লিয়াকত আলী, শ্রী রাবন মাঝি, সিরাজ মালিতা, হাসেম আলী, কাশেম আলী, আনসার মাহমুদ ও ফজলুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চিত্রা পল্লী চিকিৎসক সমিতির সহসভাপতি ডা. জসিম, সদস্য ডা. আব্দুল আলিম, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মানোয়ার হোসেন, গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্যাসী কুমার পাল, গহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ. কুদ্দুস মাষ্টার।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এ বছর ক্রীড়া ও সাংস্কৃতিক মিলে ৩১টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারউফ হোসেন ও শামীম তুহিন।
কমেন্ট বক্স