সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মন্ত্রীর প্রতি দিনমজুরের ভালবাসা

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০১৯ ইং
মন্ত্রীর প্রতি দিনমজুরের ভালবাসা
জাহিদুল ইসলাম মামুন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের প্রতি অকৃত্রিম ভালবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন দিনমজুর মতিয়ার রহমান। মেহেপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাজারপাড়ার দিনমজুর মৃত শাহ ফকির মোহাম্মদের দ্বিতীয় ছেলে। গতকাল বুধবার সকাল ১১টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নবাসীকে মিষ্টি মুখ করিয়ে বলেন, আমার নিজ জন্মভুমি হলো মেহেরপুর। মেহেরপুরের সন্তান হিসেবে অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল মন্ত্রীত্ব পাওয়ায়, আমার কাছে অত্যান্ত গৌরব ও অনেক অনেক আনন্দের। এ জন্য আন্দুলবাড়ীয়া এলাকাবাসীকে মিষ্টি মুখ করালাম। আন্দুলবাড়ীয়া বাজারে বিশারত আলীর চায়ের দোকানে ও শাওন বেডিং হাউজে পৃথক পৃথকভাবে তিনি মিষ্টি বিতরণ করেন। মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, জাকের পার্টির শ্রমিক ফ্রন্টের জীবননগর থানা সভাপতি শেখ আব্দার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মিজানুর রহমান, আ.লীগ নেতা বিশারত আলী, আব্দুল হামিদ ফকির, আব্দুল খালেক বিশ^াস, শেখ কাওছার আলী, ওয়াজেল হোসেন, ডা. আশীষ কুমার সরকার, বাজার কমিটির সাবেক আহবায়ক মীর মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি হাজী আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক জামিরুর খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনসহ আরো অনেকে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান