সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৯ ইং
দর্শনায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
সমীকরণ প্রতিবেদন: দর্শনায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ দর্শনা আইসিপি সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও বিজিবি দলে আরও ৮ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। প্রতিপক্ষ বিএসএফ দলের নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী পি কে আনান্দ, পিএমএমএস, পিএমজি। এছাড়াও বিএসএফ দলে আরও ৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সম্মেলনে সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে কোন ফসলাদি না লাগানো, গত ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে বারাদি সীমান্তে নিহত অমিদুল হত্যাকান্ডের তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং তারকাটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক এবং অবৈধভাবে বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার বন্ধের আশাবাদ ব্যক্ত করে সীমান্ত সম্মেলনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান