সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে জমি নিয়ে বিরোধে দু’জনকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৯ ইং
তিতুদহে জমি নিয়ে বিরোধে দু’জনকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের তিতুদহে জমিজমা নিয়ে বিরোধের জেরে ২ জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের গুলজার হোসেনের ছেলে হাসানুজ্জামান রুবেল (৩০) ও মেয়ে বিলকিছ খাতুন (৩২)। জানা যায়, কিছুদিন যাবত হাসানুজ্জামান রুবেলের পরিবারের সাথে প্রতিবেশী আইজউদ্দীন ও নজরুলের পরিবারের সাথে তাদের বসত বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল রুবেল তাদের জমির সীমানায় বেড়া দিতে গেলে দু’পরিবারের মধ্যে বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে প্রতিবেশী মৃত মুনার ছেলে আইজউদ্দীন (৩৭), জুনার ছেলে নজরুল (৪০) ও নজরুলের ছেলে লাদেন মিলে রুবেল ও বিলকিছকে পিটিয়ে আহত করে। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত রুবেল ও বিলকিছ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান