সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হাসপাতালে আহত শিক্ষককে দেখতে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় হাসপাতালে আহত শিক্ষককে দেখতে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের স্কুল শিক্ষক আহত আব্দুর রহিমকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপালে আসেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিমকে তিনি দেখতে আসেন। এ সময় তিনি তার শারীরিক খোঁজখবর নেন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করেন। জানা গেছে, গত শুক্রবার রাতে আব্দুর রহিমের বাড়িতে এলাকার কয়েকজন গিয়ে জিআই পাইপসহ লাঠি দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় আব্দুর রহিমের ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। এদিকে, আব্দুর রহিম গেল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পোলিং অফিসারের দায়িত্ব¡ পালন করার কথা ছিল। এদিকে, এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে রোগীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান