সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাহজাদী মিলির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০১৯ ইং
সাহজাদী মিলির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক: যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। সকলের ‘অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায়’ বিশাল এ জয় সম্ভব হয়েছে মন্তব্য করে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইচ চেয়ারম্যান সাহজাদী মিলি সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। গতকাল রোববার রাতে ফলাফল ঘোষনার পর তিনি সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সুষ্ঠুভাবে’ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাহজাদী মিলি আরও বলেন, সাধারণ জনগণ বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট আমাকে দিয়েছেন। এই ভোটের সম্মান আমি রক্ষা করবো। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে, তাদের জীবন মান উন্নত করতে যা যা করা প্রয়োজন তা করব। তিনি ভোটরদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ওপর আস্থা রেখে যে রায় দিয়েছেন, কথা দিচ্ছি আমি প্রাণপণ চেষ্টা করব সে আস্থার প্রতিদান দিতে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান