দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ গরু আটক করা হয়। জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মেইন পিলার ৮০/১৪-টি হতে ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর নদীরপাড় নামক স্থান হতে ১টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট বক্স