সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সমাজসেবায় আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
সমাজসেবায় আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক বিশ্বাস সমীকরণ প্রতিবেদন: আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আসাদুল হক বিশ্বাস। গণসংযোগকালের পথসভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো সমাজসেবা করে কাটিয়েছি। সমাজ সেবায় আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আগামীতে আপনাদের সেবা করে আপনাদের মাঝেই বেচেঁ থাকতে চাই, সরকারি অনুদানের সমবন্টন করে দুস্থ জনতার শতভাগ সেবা নিশ্চিত করতে চায়, আর সেই সুযোগ দিতে আগামী ২৪ মার্চ নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা কৃষক লীগ সদস্য মাসুম, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখ, তিতুদহ ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শমসের মেম্বার, ৬নং ওয়ার্ড আ.লীগের সহসভাপতি মাবুদ খাঁ, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লুকমান মন্ডল, ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবলু আক্তার, সাধারণ সম্পাদক দারুল ইসলাম, ৬নং ওয়ার্ড আ.লীগের সদস্য ফরিজুল ইসলাম, গোলাম রসুল, আশাবুল হক, ছাত্রলীগ নেতা শোভন, আশরাফ, পারভেজ, মশিউর, আবুজার, ডালিম, শাহিন, ইমনসহ স্থানীয় জনগন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান