চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ভিন্নমত
- আপলোড তারিখঃ
২৩-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা মুদি ও মনোহরি ব্যবসায়ী সমিতির প্রতিবাদের বিষয়ে
গতকাল চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত `দৈনিক সময়ের সমীকরণসহ` কয়েকটি স্থানীয় পত্রিকায় আলমডাঙ্গা মুদি ও মনোহরী ব্যবসায়ী সমিতির প্রকাশিত প্রতিবাদের ভিন্নমত প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি। চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি সাহাবুদ্দিন মল্লিক ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান যৌথ সাক্ষরিত লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, চুয়াডাঙ্গা জেলা পরিবেশকের সাথে আলমডাঙ্গা মুদি ও মনোহরী ব্যবসায়ী সমিতির সাথে সুসম্পর্ক বিদ্যমান। কিন্তু তারা ২২ জন পরিবেশক বাদে অন্যান্য পরিবেশকদের ব্যাপারে জেলা পরিবেশক সমিতির সাথে কোন আলাপ আলোচনা না করেই অবরোধের সিদ্ধান্ত নেয়। তাছাড়া, চুয়াডাঙ্গায় শুধুমাত্র ২২ জন পরিবেশক নয় ১শ’ (একশত) জনের উপরে পরিবেশক বিদ্যমান। যে ২২ জন পরিবেশক চাঁদা দিয়েছেন, তারা সমিতির বরাবর লিখিত অভিযোগ করেছেন যে, তাদের থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিবেশক সমিতি উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদের ভিন্নমত প্রকাশ করে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং সেই সাথে ব্যবসায়ীদের চাঁদা আদায়ের প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহন করেছে। (বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স