‘কলস’ আপনাদের শান্তি-উন্নয়নের প্রতীক
- আপলোড তারিখঃ
২৩-০৩-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলি
নিজস্ব প্রতিবেদক:
‘ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আপনাদের সন্তান, কলস আপনারেই প্রতীক। ‘কলস’ আপনাদের শান্তি-উন্নয়নের প্রতীক। সুন্দর চুয়াডাঙ্গা সদর উপজেলা সাজানোর জন্য আমি আপনাদের ভোট প্রত্যাশী।’ শেষ দিনের প্রচারণায় চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাজাদী আলম মিলি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে উপরোক্ত আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার তিনি সদরের শংকরচন্দ্র ইউনিয়নের গাইদঘাট, মাখালডাঙ্গা, দীননাথপুর, কুকিয়াচাঁদপুর, উকতো, শ্রীকোল, বোয়ালিয়া, জালশুকা ও ফুলবাড়ি গ্রামে গণসংযোগ-প্রচারণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রী বিশ্বজিৎ সাহা, আনারুল, আজাদ, শওকত মেম্বার, সাদেক মেম্বার, নজরুল, রকি, শামীম, সাইফ উদ্দীন, ছানোয়ার, তাজ উদ্দীন, জুমাত, আক্কাছ, আতিয়ার, আগুন, মাসুদ, রসুন, আয়নাল, হুসাইন প্রমুখ।
কমেন্ট বক্স