সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিএস ক্লাব চ্যাম্পিয়ন ও অগ্রগামী রানার্স আপ

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
ডিএস ক্লাব চ্যাম্পিয়ন ও অগ্রগামী রানার্স আপ
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে গোলটুপি দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ে গোলটুপি দিবা-রাত্রী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ টুর্নামেন্টের আয়োজন করে চার স্কুল পড়ুয়া তরুণ। এবারের এসএসসি পরিক্ষার্থী চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দৌলদিয়াড় দক্ষিণপাড়ার অঞ্জন সাহা আবির, বনিরুল ইসলাম বাঁধন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী কামরুল হাসান ও ভি জে স্কুলের নবম শ্রেণির ছাত্র তানজিল ইসলাম সৌরভ এ খেলার উদ্যোগ নেয়। খেলায় মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতা করে দৈনিক সময়ের সমীকরণ। মোট ৮টি দলের অংশগ্রহণে গতকাল শুক্রবার দিনব্যাপী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলা শেষে রাত সাড়ে ১০টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আলুকদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান হাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক, ডিএফএ চুয়াডাঙ্গার সহসভাপতি ইমরান আহমেদ ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তার আলী। অনুষ্ঠানে অঞ্জন সাহা আবিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহান। খেলায় অগ্রগামী ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিএস ক্লাব। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় নয়ন। সেরা বলার চঞ্চল ও সেরা ব্যাটিং নয়ন। খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করে ডালিম। উল্লেখ্য, চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় খেলার তেমন কোনো মাঠ না থাকা সত্ত্বেও এই প্রথম দিবারাত্রী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। স্থানীয়দের দাবি শহরতলীর এ স্থানে একটি খেলার মাঠের।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান