সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নজরুল সম্মেলনের সমাপনিতে কবি আসাদ চৌধুরী

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০১৯ ইং
মেহেরপুরে নজরুল সম্মেলনের সমাপনিতে কবি আসাদ চৌধুরী
মেহেরপুর অফিস: মেহেরপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার। স্বাগত ভাষণ দেন কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আব্দুর রহিম। মূখ্য আলোচক ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম, আলোচক ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, খেজমত আলী মালিথা। এ সময় কলেজের সাবেক উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিন বিকালে নজরুল-জীবন পরিক্রমা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ও প্রতিযোগীতাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ কর হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান