সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০১৯ ইং
দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে
দুর্নীতি, বাল্যবিয়ে, মাদক ও সন্ত্রাস বিরোধী সভায় এডিসি খোন্দকার ফরহাদ আহমদ প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে বাল্য বিবাহ মুক্ত, মানসম্মত শিক্ষা, দুর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তিতুদহ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খোন্দকার ফরহাদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহমদ বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি নির্ভর জেলা। চুয়াডাঙ্গা জেলা ভালো ভুটা হচ্ছে, চুয়াডাঙ্গা জেলার ব্লাক বেগল গোট বিশ^ বিখ্যাত। আবারও চুয়াডাঙ্গা জেলা বাল্য বিবাহের বাংলাদেশে দ্বিতীয়, চুয়াডাঙ্গা জেলা আত্মহত্যায় বাংলাাদেশে দ্বিতীয়। কোন ছাত্রী স্কুলে আসছে না, তাদের বাল্য বিয়ে হয়ে যাচ্ছে। আপনারা আমাদের এ ব্যাপারে ইনফর্ম করবেন। আপনাদের সবাইকে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন হতে হবে। বাল্য বিয়ের ফলে একটা বালিকা যে বাচ্চা প্রসব করবে, সেটা অপুষ্টি অসুস্থ হবে। তিনি বলেন, আমাদের যদি সোনার বাংলা গড়ে তুলতে হয়, তাহলে সুনাগরিক হতে হবে। একটা অসুস্থ বাচ্চা কখনো সুনাগরিক হতে পারেনা। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দুর্নীতি রোধ করতে হলে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে। যদি আপনারা নিজেরই সচেতন হন, চাকরীর পরীক্ষার পর, যে ৫ জন পরীক্ষা দেবে তারা যদি কেউ কাউকে টাকা না দেন তাহলে কেউ দুর্নীতি করার সুযোগ পাবে না, মেধার ভিত্তিতেই চাকরি হবে। এভাবে সব ক্ষেত্রে আপনারা যদি সচেতনতা গড়ে তুলেন তাহলে দূর্নীতি দূর হবে। তিনি বলেন, মাদকের কারণেই কিন্তু সন্ত্রাসের জন্ম। তাই যে কোন মূল্যে মাদক নির্মূল করতে হবে। তিতুদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, আলীগ নেতা ফাতুরুজ্জাম মাষ্টার ও সাজ্জাদুল হক ঝন্টু। এছাড়া অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও কাজীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিতুদহ প্রতিবন্ধী স্কুলের ৮৫ জন ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পট বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন ইউপি সচিব জিয়াউর রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান