শিশু-কিশোররা মনের ইচ্ছা প্লে-কার্ডে লিখে জানালো
- আপলোড তারিখঃ
২২-০৩-২০১৯
ইং
মুজিবনগরে গুডনেইবার্সের আয়োজনে `আমি হতে চায়` শীর্ষক আলোচনা সভা
মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহনে তাদের মনের ইচ্ছা `আমি হতে চায় ও ডধহঃ ঃড় ইব` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট অফিস চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু কিশোরদের অংশগ্রহনে তারা ভবিষৎ এ কে, কি হতে চায় এবং তারা তাদের সেই লক্ষে কিভাবে পৌছতে পারবে সে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুডনেইবার্স’র এডুকেশন অফিসার ঝর্না খাতুনের সঞ্চালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গুডনেইবার্স মেহেরপুর সিডিপি’র সিনিয়র এ্যাডমিন অফিসার সুমন ডায়েস। এছাড়াও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, গুডনেইবার্স মেহেরপুর সিডিপির মেডিকেল অফিসার বাপ্পা আদিত্য গাইন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য শংকর বিশ্বাস। অনুষ্ঠানে শিশু কিশোররা তাদের মনের ইচ্ছা একটি প্লে-কার্ডে লিখে জানান। অনুষ্ঠানে প্রাক-প্রাথমিকের ১২৫ জন এবং মাধ্যমিকের ৪১১ জন ছাত্রছাত্রীর অংশগ্রহন করে।
কমেন্ট বক্স