সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রযুক্তির অগ্রগতিতে জীবনধারায় পরিবর্তন আসছে

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০১৯ ইং
প্রযুক্তির অগ্রগতিতে জীবনধারায় পরিবর্তন আসছে
চুয়াডাঙ্গায় বিজ্ঞান বিতর্ক উৎসবের পুরষ্কার বিতরণকালে অধ্যক্ষ কামরুজ্জামান নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মকে বিজ্ঞানের আলোয় আলোকিত করতে এবং তাদের মধ্যে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন বিএফএফ-সমকাল কর্তৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ‘তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা চেম্বার ভবনে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির কারণে আমাদের জীবনধারায় পরিবর্তন আসছে, দৈনন্দিন কর্মকা- অধিকতর গতিশীল হচ্ছে। এখন দৈনন্দিন জীবনে সফলভাবে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। এ সময় তিনি আরো বলেন, সমকালের এ উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হবে এবং দেশে বিজ্ঞান শিক্ষার যে অন্তরায় তা অনেকাংশে দূর হতে সক্ষম হবে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সালাহউদ্দীন, ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান, সমকাল সুহৃদ সমাবেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সিনিয়র সাংবাদিক জেড. আলম, দৈনিক দিনবদলের সংবাদ সম্পাদক গোলাম রহমান রিচার্ড, সুহৃদ চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ শাখা সভাপতি ফাতেমাতুজ্জোহরা, সম্পাদিকা সুরাইয়া খাতুন। প্রতিযোগিতার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সমকালের চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুল ইসলাম ও দামুড়হুদা প্রতিনিধি বখতিয়ার হোসেন বকুল। প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত থেকে বিচারক মন্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, বিচারক হিসেবে ছিলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সালাহউদ্দীন, ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান। প্রতিযোগীতায় দামুড়হুদা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলগুলোর একজন করে শিক্ষক সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপি প্রতিযোগিতায় গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবু হেনা মোহাম্মদ আলিফ। বিজয়ী দলের সদস্যরা হলো- আবিদ হাসান (দলনেতা), আওলাদ হুসাইন ও আবু হেনা মো. আলিফ। রানার্সআপ দলের বিতার্কিকরা হলো- আনিকা তাবাসসুম রশিদ (দলনেতা), ফাবিহা তাসনিম, জারিন তাসলিম (শিলা)।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান