সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০১৯ ইং
মেহেরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতার মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া অফিস ফুটবলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরন করা হয়। জেলা ক্রীড়া অফিসার নরেন গাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আব্দুল কুদ্দুস, মামুন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন হরিরামপুর ও রানার্স আপ গোভীপুর দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান