সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় স্থানীয় মালোপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এডাবের সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, এডাব জেলা শাখার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহাঙ্গীর আলম, এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী রেজাউল করিম, বেলা খুলনা বিভাগের সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুন্সী হামিদুল হক। সেমিনারে বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, রাজনীতিবীদ, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মীসহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান