আলমডাঙ্গায় নির্বাচনী আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা
- আপলোড তারিখঃ
২১-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম এই সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাউছার আহম্মেদ বাবলু, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান, আয়ুব হোসেন, ছানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী খালেদুর রহমান অরুন, খন্দকার সালমুন আহম্মেদ, আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মারজাহান নিতু, শামিম আরা, মোমেনা খাতুন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স