চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসের আয়োজনে সড়ক পরিবহন ও
- আপলোড তারিখঃ
২১-০৩-২০১৯
ইং
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ চুয়াডাঙ্গা অফিসের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয় চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা অফিসের মোটরযান পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সহকারী মোটরযান পরিদর্শক ওবাইদুর রহমান, সিল ম্যাকানিক ও ড্রাইভিং প্রশিক্ষক জাকির হোসেন, টাইগার আইটির কম্পিউটার অপারেটর সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মো. রুহুল আমিন। দোয়া অনুষ্ঠানে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স