সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বাংলাদেশ তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৯ ইং
মেহেরপুরে বাংলাদেশ তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুর অফিস: কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ তাঁতীলীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে জেলা তাঁতী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাজিব চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের আহবায়ক নুরুল ইসলাম সুবাদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সদস্য সচিব জুয়েল রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা তাঁতী লীগের আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান