বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নজরুল সম্মেলনের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৯ ইং
মেহেরপুরে নজরুল সম্মেলনের উদ্বোধন
মেহেরপুর অফিস: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আতাউল গনি বেলুন ও পায়রা উড়িয়ে নজরুল সম্মেলনের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে শহীদ ড. সামসুজ্জোহা পার্কের মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম সোলায়মান আলী, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের সচিব আ. রহিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। এর আগে এ দিন সকাল সাড়ে ১০টার দিকে নজরুল সম্মেলন উপলক্ষে নজরুল র‌্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাদ্যর তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এর পরে এ দিন বিকালে নজরুল জীবন পরিক্রমা শীর্ষক তথ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে