সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাইফুলকে ৯ উইকেটে হারিয়ে জুভেন্টাসের জয়

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০১৯ ইং
সাইফুলকে ৯ উইকেটে হারিয়ে জুভেন্টাসের জয়
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ক্রীড়া প্রতিবেদক: সরোজগঞ্জ সাইফুল স্পোর্টিং ক্লাবের ১০৬ রানের টার্গেটকে তোয়াক্কায় করেনি চুয়াডাঙ্গা জুভেন্টাস স্পোর্টিং ক্লাবের শক্তিশালী স্কোয়াড। মাত্র ১৫ ওভার ৪ বলে ১০৪ রান হাতে নিয়ে সীমানা পেরানো ছয় দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের এ জয়টিও জুভেন্টাসের জন্য সূচনায় বড় অর্জন। এটিই ছিল চুয়াডাঙ্গা মাহফুজ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকাল সোমবারের একমাত্র ম্যাচের দৃশ্য। এদিন, টচে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সরোজগঞ্জ সাইফুল স্পোর্টিং ক্লাব। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করে মাঠ ছাড়ে তারা। জবাবে ১০৬ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে জুভেন্টাসের খেলোয়াড়রা। শুরতেই ওপেনার রাসেলের প্যাভিলিয়নে ফিরে যাওয়াটা কিছুটা শঙ্কার হলেও তা বাঁধসাধেনি জুভেন্টাসদের। এরপর সুমন-তানভিরের অপরাজিত জুটি দীর্ঘ সময় ক্রিসে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে। মাঠে থাকা অনেকে বলেন, সুমনের ছয়, জুভেন্টাসের বড় জয়। শেষ পর্যন্ত ম্যান অব দ্যা ম্যাচের খেতাবটাও দেওয়া হয় তাকেই। আজ মঙ্গলবার একই মাঠে নির্দিষ্ট সময়ে খেলতে নামবে চুয়াডাঙ্গা অদম্য স্পোর্টিং ক্লাব ও সিটি বয়েজ ক্লাব।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান