মেহেরপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউটের সচিব আব্দুর রহিম সাংবাদিক সম্মেলনে নজরুল সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, এনডিসি রকিবুল ইসলাম, সহকারী কমিশনার মিনহাজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স