আলমডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা আইডিয়াল কিন্ডার গার্টেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আনন্দধাম প্রতিষ্ঠান চত্বরে পুরষ্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মীর আমিনুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, পৌর প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, প্রভাষক একেএম আব্দুর রহমান, আব্দুল মোনায়েম। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খন্দকার মিজু আহমেদ। হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের প্রভাষক একেএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক সেলিনা পারভীন, টুম্পা পোদ্দার, শাম্মী আক্তার, শাপলা খাতুন, নিশি খাতুন, জিনারুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে কুরআন তেলোয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আল শাহারিয়ার সোয়াইফ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে প্রীতিভোজ শেষে এক মনোজ্ঞ সংগীত অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স