সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিতালিদের হারিয়ে সংহতির বিশাল জয়

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০১৯ ইং
মিতালিদের হারিয়ে সংহতির বিশাল জয়
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ক্রীড়া প্রতিবেদক: উদ্বোধন পরবর্তী দ্বিতীয় ম্যাচে বেশ বড় জয় পেয়েছে মুন্সিগঞ্জ সংহতি সংঘ। মাহফুজ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে তাদের এ জয়কে আপাতত রেকর্ড হিসেবে ধরা হচ্ছে। কারণ প্রতিপক্ষ চুয়াডাঙ্গা মিতালি সংঘকে ৮৩ রানে পরাজিত করেছে তারা। গতকাল রোববার দুপুরের পর জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে দু’দল। টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংহতি সংঘের খেলোয়াড়রা। তারা ২০ ওভারে ১৮৯ রানের বিশাল চূড়া ছুঁয়ে মাঠ ছাড়ে। প্রতিপক্ষ মিতালি সংঘ ১৯০ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে। তবে ওপেনিংয়ে ছন্দপতনের কারণে বেশ হিমশিম খেতে হয় মিতালিদের। মাত্র ২১ রানে ৩টি উইকেট হারাতে হয় তাদের। ১৯০ রানের টার্গেট নিয়ে মাঠে নামলেও মাত্র ১০৫ রানে ৭ উইকেটের পতনে শেষ হয় নির্ধারিত (২০ ওভার) ওভারসীমা। শেষ পর্যন্ত ৮৩ রানের বিশাল জয় পায় মুন্সিগঞ্জ সংহতি সংঘ। টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরিয়ান সংহতি সংঘের দলনায়ক সবুজ (ব্যক্তিগত স্কোর ৫৫/৩০) ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়। আজ সোমবার একই মাঠে বেলা ১টায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গার শক্তিশালী জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ও সাইফুল স্পোর্টিং ক্লাব।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান