সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুরফুরার পীর দাদা হুজুরের ওফাত দিবস আজ

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০১৯ ইং
ফুরফুরার পীর দাদা হুজুরের ওফাত দিবস আজ
ঝিনাইদহ অফিস: উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দেদে জামান কুতুবুল আলম হযরত আবু বকর সিদ্দিকী (রহ) এর ৮০তম ওফাত দিবস আজ সোমবার। এ উপলক্ষে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা ও খুলনাসহ বিভিন্ন স্থানে দোয়া ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হবে। ভারতের ফুরফুরা দরবার শরীফেও দাদা পীরের ওফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৩৯ সালের এই দিনে ৯৬ বছর বয়সে উপমহাদেশের বিখ্যাত ইসলাম প্রচারক ও সমাজ সংস্কারক দাদা হুজুর কেবলা নামে পরিচিত প্রখাত পীর আবু বকর সিদ্দিকী (রহ) পর্দা নেন। ওফাত দিবস পালনের প্রাক্কালে জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক ন’হুজুর পীর কেবলা (রহঃ) পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাাহ সিদ্দিকী (রহ:) এর একমাত্র সাহেবজাদা পীরজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) দাদা পীরের মত ও পথের উপর দৃড় থাকার জন্য তাঁর ভক্ত অনুরাগী ও মুরিদানদের প্রতি আহবান জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান