সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নজরুল সঙ্গীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০১৯ ইং
নজরুল সঙ্গীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণের উদ্বোধন
মেহেরপুর অফিস: বাংলাদেশ নজরুল ইনস্টিটিউট এর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৫ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সঙ্গীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নজরুল ইনস্টিটিউট এর সচিব আব্দুর রহিম, প্রশিক্ষক ইদ্রিস আলী, সেলিনা হোসেন। ৫ দিনের প্রশিক্ষণে ৫০ জন অংশ নিচ্ছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান